ঢাকা | বঙ্গাব্দ

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল ছবির ক্যাপশন:
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় প্রথম সংসদীয় অধিবেশন শুরু হয়। পরে, কায়সার কামালকে ডেপুটি স্পিকার করার জন্য সংসদ সদস্যদের কাছে প্রস্তাব করেন স্পিকার খন্দকার মোশাররফ হোসেন। পরে, প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ সমর্থন করেন বেশিরভাগ সংসদ সদস্যরা। তিনি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তিনি নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য। এর আগে স্পিকার নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ আহমেদ বীর বিক্রম। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বেলা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স