ঢাকা | বঙ্গাব্দ

পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার গাড়ি পার, টোল উঠলো কত?

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার গাড়ি পার, টোল উঠলো কত? ছবির ক্যাপশন:
ad728
পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার, ১৭ মার্চ) ৩৮ হাজার ৫৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এদিকে, পদ্মা সেতু এলাকা ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তেমন চাপ না থাকায় নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন ঘরমুখো মানুষ। বুধবার (১৮ মার্চ) সকালে দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে ২০০ টাকা ভাড়ায় যাত্রীরা ট্রাকে উঠে বরিশালের উদ্দেশে যাত্রা করছেন। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন গণমাধ্যমকে জানান, সেতু এলাকায় যানবাহনের কিছুটা চাপ থাকলেও যানজট নেই। ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার ৫৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের