ঢাকা | বঙ্গাব্দ

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, হতাহত বহু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, হতাহত বহু ছবির ক্যাপশন:
ad728
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে চিলমারি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে হতাহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স