ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে জনসাধারণের প্রতি সরকারের আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে জনসাধারণের প্রতি সরকারের আহ্বান ছবির ক্যাপশন:
ad728
মোটরযান প্রতি সরকার নির্ধারিত সীমায় জ্বালানি সরবরাহ করছে পাম্পগুলো। জ্বালানি পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি কাজ ছাড়া গাড়ি ব্যবহার থেকে বিরত থাকছেন অনেকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। সরবরাহ বেশি দিন ধরে রাখতে মোটরযান প্রতি জ্বালানি দেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা মেনে তেল সরবরাহ করছে পাম্পগুলো। এতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হলেও জ্বালানি তেল পাচ্ছে সবাই। মহানগর এলাকায় রাইড শেয়ার করা মোটরসাইকেলগুলোর জ্বালানি ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিপিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিকে কিছু পাম্প তেল সরবরাহ সংকটে তাদের বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট