ঢাকা | বঙ্গাব্দ

রাজবাড়ীতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ৪০০ ছুঁই ছুঁই 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
রাজবাড়ীতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ৪০০ ছুঁই ছুঁই  ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (৩১ জুলাই) রাজবাড়ী সদর গোয়ালন্দ ও সদর উপজেলার খানখানাপুর বাজারে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সবজির দাম বাড়তি। আরও কিছুদিন সবজির এমন বাড়তি দামই থাকবে।

আজকের বাজারে প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৭০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ৯০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, শসা প্রতি কেজি ৯০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০-৮০ টাকা, ধন্দুল প্রতিকেজি ৮০-৯০টাকা, বরবটি প্রতি কেজি ৮০-১০০ টাকা এবং কাঁচা মরিচ জাত ও মান ভেদে প্রতি কেজি ৩২০ থেকে ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার  খানখানাপুর হাটের দিনে বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী হামিদুর রহমান। তিনি বলেন, গত ৪-৫ দিন যাবৎ সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছে। কিছুদিন আগে বৃষ্টির ছিলো, এখন সেভাবে বৃষ্টি নেই, তবুও দাম অতিরিক্ত বেশি। আজকে বাজারে বেগুন ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। আর কাঁচা মরিচ ৩২০ টাকা থেকে ৩৭০ টাকা পর্যন্ত তারমানে প্রায় ৪০০ টাকা ছুঁই ছুঁই। বিক্রেতারা বলছেন, বাজারে মালের সরবরাহ কম, কারণ বৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে এখন বলতে গেলে কিছু সবজি ১০০ টাকার নিচে, বাকি সব ১০০ টাকার উপরে। এত বেশি দামে আমাদের মতো সাধারণ মানুষের জন্য সবজি কিনে খাওয়া কঠিন। 

সবজি দাম বৃদ্ধির বিষয়ে খানখানাপুর  বাজারের সবজি বিক্রেতা হাসেম শেখ বলেন, গেল কিছুদিন যাবৎই সবজির দাম বাড়তি যাচ্ছে। মূলত বৃষ্টির কারণে ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে, কাঁচা মরিচের গাছ নষ্ট হয়েছে। সব মিলিয়ে বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম। ‌টানা বৃষ্টির কারণে কৃষকরা ফসলের খেত থেকে সবজি তুলতে পারছেন না, সব মিলিয়ে বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে। আরও কিছুদিন সবজির দাম এমন বাড়তি থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
২২ দিনে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স, রিজার্ভে স

২২ দিনে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স, রিজার্ভে স