ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে ফের স্বর্ণের দামে উত্থান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
আন্তর্জাতিক বাজারে ফের স্বর্ণের দামে উত্থান ছবির ক্যাপশন:
ad728

রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে, টানা পাঁচ মাসের মধ্যে প্রথমবারের মতো মাসিক ভিত্তিতে দাম বাড়ার পথেও রয়েছে স্বর্ণ। বিশ্লেষকদের মতে, প্রতি আউন্স ৪ হাজার ডলারের আশপাশে ক্রেতাদের সক্রিয় হওয়া এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা স্বর্ণের বাজারকে সমর্থন দিচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৭৬.৫৩ ডলারে দাঁড়ায়। তবে সপ্তাহজুড়ে এ দাম প্রায় ০.৭ শতাংশ বেড়েছে এবং জুলাই মাসে মোট বৃদ্ধি হয়েছে প্রায় ১.৮ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের আগস্ট ডেলিভারির স্বর্ণ ফিউচারের দামও ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৭৯.৬০ ডলারে নেমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, আগের দিনের মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং মার্কিন ডলারের পুনরুদ্ধারের কারণে শুক্রবার স্বর্ণের দামে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে প্রতি আউন্স ৪ হাজার ডলারের স্তরটি শক্তিশালী সমর্থন হিসেবে কাজ করছে। এই পর্যায়ে দাম নামলেই ক্রেতারা আবার বাজারে ফিরছেন।

বৃহস্পতিবার বড় পতনের পর শুক্রবার মার্কিন ডলার প্রায় ০.৩ শতাংশ শক্তিশালী হয়েছে। শক্তিশালী ডলারের কারণে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য সোনা তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল হয়ে ওঠে।

এদিকে বুধবারের বৈঠকে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখে। ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ ভবিষ্যতের নীতিগত পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি। তবে বাজার এখন সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৬৩ শতাংশ হিসেবে মূল্যায়ন করছে।

বিসিএ রিসার্চ এক প্রতিবেদনে বলেছে, ভবিষ্যতে হরমুজ প্রণালির সংকট কমে এলেও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা, বিশ্বায়নের গতি শ্লথ হওয়া এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারকে সমর্থন জোগাবে।

স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। এর মধ্যে স্পট রুপার দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮.৭০ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১.২ শতাংশ কমে ১,৬৩৯.৭৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ কমে ১,৩০১.৫০ ডলারে দাঁড়িয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত