ঢাকা | বঙ্গাব্দ

দেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
দেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

বুধবার (১২ আগস্ট) সকালে ঢাকায় অবস্থিত হালাল পণ্য নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা বিআইআইএসএস আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও জানান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ১২টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে। একই সাথে রফতানি সক্ষমতা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ বাড়াতে জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করা, লভ্যাংশ ও পুঁজি নিরাপদে ফেরত নেওয়াসহ নানা উদ্যোগের কথা জানান তিনি। 

এসময় বক্তারা বলেন, বৈশ্বিক হালাল পণ্যের বাজার তিন ট্রিলিয়ন ডলারের হলেও বাংলাদেশের অংশগ্রহণ মাত্র এক বিলিয়নেরও নিচে। এই খাতে সম্ভাবনা থাকার পরও পিছিয়ে বাংলাদেশ। উন্নয়নে তাই দরকার সঠিক নীতিকাঠামে, গবেষণা, প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং অর্থায়ন। সেমিনারে বক্তারা জানান, বর্তমানে দেশে বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশন দুই জায়গায় হালাল সনদ দেয়ায় তৈরি হয় জটিলতা। এই প্রক্রিয়া আরও সমন্বিত ও সহজ করতে একটি স্বাধীন বা একক হালাল সার্টিফিকেশন এজেন্সি গঠনের প্রস্তাব দেন বক্তারা। ‎ ‎


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত?