ঢাকা | বঙ্গাব্দ

রবিবার থেকেই কার্যকর অফিসের নতুন সময়সূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
রবিবার থেকেই কার্যকর অফিসের নতুন সময়সূচি ছবির ক্যাপশন:
ad728
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সরকার আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই সময়সূচির বাইরে থাকবে। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে শনিবার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা পৃথকভাবে প্রজ্ঞাপন জারি করেছে। আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট ও জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামীকাল থেকে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পাশাপাশি ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। ছুটি থাকবে শুক্র ও শনিবার। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে যুদ্ধ পরিস্থিতিজনিত বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশের অফিস সময়সূচি পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেই‌জিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বেই‌জিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান