ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে কক্সবাজার নিয়ে বৈঠক শেষে  সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই, সেটি ঘটনা হলে সরকার দেখবে। স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে সে সুযোগ আছে। কিন্তু পদত্যাগ বিষয়ে সরকার এখনো কিছু জানে না। এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। বিদেশে চিকিৎসা নেয়ার সময় শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির ফোনে কথা হয়েছে কিনা বিভিন্ন মহলে এ নিয়ে নানা গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তিনি এ বিষয়ে কিছু জানেন না। 

সালাহউদ্দিন আহমদ জানান,  কক্সবাজারকে পর্যটন হাব, আন্তর্জাতিক, রিজিওনাল এবং ক্ষেত্র বিশেষে কমার্শিয়াল হাব হিসেবে গড়ে তোলা হবে। একটি পর্যায়ে কক্সবাজারকে হয়তো সিটি করপোরেশনে উন্নীত করা হতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান তথ্

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান তথ্