স্থানীয় সময় শনিবার ভোর পাঁচটার দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে আঘাত হানা ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার।
ভূমিকম্পের উৎপত্তি স্থল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। তবে ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। দেশটি তিনটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যক্রম দেখা যায়। সূত্র: বিবিসি
বসির আহমেদ