ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে হারানোর পর বড় সুখবর হাসান-তানজিদের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
অস্ট্রেলিয়াকে হারানোর পর বড় সুখবর হাসান-তানজিদের ছবির ক্যাপশন:
ad728

বোলারদের র‌্যাংকিংয়ে একসঙ্গে ২৬ ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ। ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ৩৮ নম্বরে রয়েছেন বাংলাদেশের এই পেসার। বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। তিন ধাপ এগিয়ে তিনি এখন ২৪ নম্বরে। এ ছাড়া তাসকিন আহমেদ এক ধাপ এবং এবাদত হোসেন চার ধাপ এগিয়েছেন।

ব্যাটারদের তালিকাতেও বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানে পরিবর্তন এসেছে। নয় ধাপ উন্নতি করে সেরা বিশে ঢুকেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পাঁচ ধাপ এগিয়ে মুমিনুল হক এখন ৩১ নম্বরে অবস্থান করছেন।

তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। ডারউইনে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করা এই ওপেনার এক লাফে ৮৪ ধাপ এগিয়ে ৮৯ নম্বরে উঠে এসেছেন। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ পাঁচ ধাপ এবং সাদমান ইসলাম তিন ধাপ উন্নতি করেছেন।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করা ক্যামেরন গ্রিনও র‌্যাংকিংয়ে এগিয়েছেন। পাঁচ ধাপ উন্নতি করে তিনি এখন ৩০ নম্বরে। প্রথম ইনিংসে ফিফটি করা স্টিভেন স্মিথ এক ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় সেরা তিনে উঠে এসেছেন।

টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন তার সতীর্থ জো রুট। আর তিন ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

বোলারদের সেরা তিনে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাল খনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হলো ২২ লাখ টাকা

খাল খনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হলো ২২ লাখ টাকা