ঢাকা | বঙ্গাব্দ

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৩৮৪৯ টাকা, আজ বিক্রি হচ্ছে যে দামে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৩৮৪৯ টাকা, আজ বিক্রি হচ্ছে যে দামে ছবির ক্যাপশন:
ad728

নতুন মূল্যতালিকা অনুযায়ী, আজ শুক্রবার (২১ আগস্ট) থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকায় কেনাবেচা হচ্ছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এর আগে গত বুধবার (১৯ আগস্ট) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় বিক্রি হয়েছিল। ওই দিন সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায়।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বিশ্ববাজার ও স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনেই স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দর বহাল থাকবে।

তবে অলংকারের নকশা ও তৈরি অনুযায়ী নির্ধারিত কারিগর মজুরি এবং সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত করেই গ্রাহকদের চূড়ান্ত খুচরা মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতির শপথ আজ, এড়িয়ে চলবেন যেসব সড়ক 

রাষ্ট্রপতির শপথ আজ, এড়িয়ে চলবেন যেসব সড়ক