ঢাকা | বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর  ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বৈঠক করেন। বৈঠক শেষে গভর্নর আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে স্পষ্ট নির্দেশনা দেন। 

এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ স্কিমে দেওয়া নির্দেশনার বাইরেও প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ পাবেন। এ বিষয়ে ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

৩৫ হাজার কোটি টাকা মূলধন সমৃদ্ধ সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধান

৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধান