নিহত রুমন শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামের একরামুল হকের ছেলে। গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে অটোসহ নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তার স্ত্রী নাজমা সুলতানা ২৩ আগস্ট শিবগঞ্জ থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে অটোসহ মো. ওয়াসিম (৩০), রফিকুল ইসলাম (৩৪) ও ওমর ফারুক (২৯) নামে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিহত রুমনের স্ত্রী নাজমা সুলতানা বলেন, অটো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার স্বামীকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। উদ্ধার করা লাশের পোশাক, বেল্ট ও স্যান্ডেল দেখে তিনি সেটি তার স্বামীর বলে শনাক্ত করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সিংড়া বিল এলাকার একটি আখক্ষেত থেকে রুমনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা লাশটি রুমনের বলে শনাক্ত করেছেন। এ ঘটনায় গ্রেফতার তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
তিনি আরও বলেন, রুমনের স্ত্রী বাদী হয়ে অপহরণের মামলা করেছিলেন। তদন্তের পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
বসির আহমেদ