ঢাকা | বঙ্গাব্দ

মক্কা জোটে নতুন দেশের যুক্ত হওয়া নিয়ে যা বললো পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
মক্কা জোটে নতুন দেশের যুক্ত হওয়া নিয়ে যা বললো পাকিস্তান ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, অভিন্ন নিরাপত্তা স্বার্থ ও পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতিতে আগ্রহী দেশগুলোর জন্য এমজেডিএর দরজা খোলা রয়েছে। তবে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আবেদন করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করেই তা বিবেচনা করা হবে। তবে চুক্তিটি বাস্তবায়নের প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। 

চলতি মাসের শুরুতে মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক এমজেডিএতে সই করে। চুক্তির মূল শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে বাংলাদেশও এই প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সম্প্রতি জানিয়েছেন, এ বিষয়ে এখনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে স্বীকার করেন তিনি।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে তিন সামরিক শক্তির এই জোটকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহৎ ও  সক্রিয় সামরিক শক্তির দেশ এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সৌদি আরবের রয়েছে বড় অর্থনৈতিক সক্ষমতা ও প্রতিরক্ষা অবকাঠামো। অন্যদিকে তুরস্ক ন্যাটোর সদস্য এবং শক্তিশালী সামরিক ও প্রতিরক্ষা শিল্পের অধিকারী।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার

বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার