ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে অভাবনীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির  

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
যুক্তরাষ্ট্রকে অভাবনীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির   ছবির ক্যাপশন:
ad728

মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ইরানের হামলার জবাবে ইরানের দক্ষিণাঞ্চলের আসালুয়েহ, জিরোফত, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক ও লাভানে হামলা চালিয়েছে। এ হামলায় সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে নিহতের পাশাপাশি আহত হয়েছে আরো ৫০ জন। 

মার্কিন প্রেসিডেন্টের ভয়াবহ হামলা চালানোর হুমকির পরই এই হামলা চালালো মার্কিন বাহিনী। জবাবে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এক বার্তায় বলেন, সাধারণ মানুষ হতাহতের দায়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেবে। মার্কিন হামলার পরপরই আইআরজিসি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি ও একটি নৌ ঘাটিতেও ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে। এছাড়াও ইরাকে ইরবিলে মার্কিন ঘাটিসহ উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত মার্কিন ঘাঁটিতে হামলা চলবে। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বিশ্বকাপের সেরা গোলের মুকুট যার মাথায়

বিশ্বকাপের সেরা গোলের মুকুট যার মাথায়