ঢাকা | বঙ্গাব্দ

ট্রলারডুবিতে প্রাণ গেল ছেলে-পুত্রবধূ-নাতির, এখনও নিখোঁজ বাবা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
ট্রলারডুবিতে প্রাণ গেল ছেলে-পুত্রবধূ-নাতির, এখনও নিখোঁজ বাবা ছবির ক্যাপশন:
ad728

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে জানাজা শেষে একই পরিবারের সজিব, তার স্ত্রী সামিনা ও ছেলে সামিনের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিয়ের দাওয়াতে যাওয়ার পথে সোনারগাঁয়ের বৈদ্যের বাজারসংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর হোমনার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজন- হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, পুত্রবধূ সামিনা ও নাতি সামিন—নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযানে সজিব, সামিনা ও সামিনের মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তবে হেলাল উদ্দিনের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির ৫০০ পরিবার পেল রেড ক্রিসেন্টে

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির ৫০০ পরিবার পেল রেড ক্রিসেন্টে