ঢাকা | বঙ্গাব্দ

অর্থনীতিতে সুবাতাস, ১২ দিনে রেমিট্যান্স এলো ১২৯ কোটি মার্কিন ডলার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
অর্থনীতিতে সুবাতাস, ১২ দিনে রেমিট্যান্স এলো ১২৯ কোটি মার্কিন ডলার ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল প্রায় ১১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১১ কোটি ডলার বা ৯ দশমিক ২ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯৭৫ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ।

এর আগে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে।

এর আগের ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর