বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জুরিখে সাড়ে তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের এক উত্তপ্ত বৈঠকে ইনফান্তিনো এই তোপের মুখে পড়েন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি না হয়ে ফিফা অ্যাপে এক ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প সংক্রান্ত যোগাযোগ ও পরামর্শ প্রক্রিয়ার ভুলের জন্য আমি শুরুতেই ক্ষমা চেয়েছি। তবে এটি কেবল একটি প্রস্তাব ছিল, চূড়ান্ত চুক্তি নয়।’
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ও ফিফা সহ-সভাপতি ডেবি হিউইট বৈঠক শেষে জানান, দীর্ঘ আলোচনার পরও মূল প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যায়নি।
সাড়ে তিন ঘণ্টার এই বৈঠকে কেবল এফএফই বিতর্কই নয়, আমেরিকান ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করা, ফিফা পিস প্রাইজ (শান্তি পুরস্কার) এবং সদস্য দেশগুলোর ফান্ডিং সংক্রান্ত বিতর্কেও ইনফান্তিনোকে চেপে ধরেন কাউন্সিল সদস্যরা।
বিভি/একেএম/টিটি
বসির আহমেদ