ঢাকা | বঙ্গাব্দ

জুলাইয়ে শত শত পুলিশ ও অন্তঃসত্ত্বা হত্যার গুজব আবার ছড়ালেন ফজলুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2026 ইং
জুলাইয়ে শত শত পুলিশ ও অন্তঃসত্ত্বা হত্যার গুজব আবার ছড়ালেন ফজলুর রহমান ছবির ক্যাপশন:
ad728

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শত শত পুলিশ সদস্য এবং এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার গুজব আবার ছড়ান তিনি।

সেখানে তিনি বলেন, “আমি বলেছিলাম পুলিশের পক্ষ হয়ে এই যে শাহজাদপুরে পুলিশকে হত্যা করলেন, গর্ভবতীর মাকে মেরে ফেললেন, শত শত থানা পুড়িয়ে দিলেন, হাজার হাজার পুলিশ কোথায় গেল জানি না তবে শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছে। এই যে কাজটা করলেন পুলিশের মায়ের চোখের পানির কি কোনো মূল্য নাই? তারা তো অর্ডারের চাকর।”

তিনি আরও বলেন, “থানা পুড়াইয়া দেন পুলিশ মাইরা ফেলেন। আজকে তারই প্রতিফলন আমরা দেখছি টুঙ্গিপাড়ায় চলছে মুকসেদপুরে চলছে। তাহলে শিক্ষাটা কে দিছিল? থানা পুড়াইয়া পুলিশ পুড়াইয়া। তারা (আওয়ামী লীগ) তো পুলিশ অন্তত মারে নাই। আপনারা তো পুলিশ পর্যন্ত পুড়িয়ে দিছেন মাইরা ফেলছেন ঝুলাইয়া রাখছেন।”

ওই ভিডিওতে ফজলুর রহমান বলেন, “আমার পেটে একটা বাচ্চা আছে, আমি পুলিশ, আমাকে বাবারা তোরা মারিস না। যে শত শত পুলিশকে মারা হলো, যে পুলিশেরা মারা গেল তারা কি কুত্তা মারা গেল? তারা কি দেশের কুকুর ছিল? তাদের কি মা ছিল না? বাবা ছিল না? তাদের কি সন্তান এখন কান্দে না? তাদের সন্তান এতিম হয় নাই?”

এর আগে ২০২৪ সালের ১৪ অক্টোবর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছিল, ৫ আগস্ট দুপুর থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারা দেশে হাজারো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।

তবে পরদিন, ১৫ অক্টোবর ‘আজকের পত্রিকা’র এক ফ্যাক্টচেক প্রতিবেদনে দাবিটিকে অসত্য হিসেবে চিহ্নিত করা হয়। একইভাবে দ্য ডিসেন্ট, রিউমর স্ক্যানার ও ফ্যাক্টওয়াচসহ একাধিক ফ্যাক্টচেকিং সংস্থাও ‘শত শত পুলিশ হত্যার’ দাবির সত্যতা পায়নি।

‘অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য হত্যার’ দাবিও গুজব ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় নিহত ১৫ পুলিশ সদস্যের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন—এমন দাবি সে সময় আওয়ামী লীগপন্থী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়।

ওই সময় পৃথিবী চাকমা নামের এক নারী পুলিশ সদস্যের ছবি ব্যবহার করে তাঁকে ‘নিহত অন্তঃসত্ত্বা পুলিশ সদস্য’ হিসেবে প্রচার করা হয়েছিল। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরও তিনি জীবিত ছিলেন এবং ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন।

ওই নারী কনস্টেবল জানান, হামলার সময় মারধরের একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরে সন্ধ্যার দিকে জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে দেখতে পান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এনায়েতপুরে অন্তঃসত্ত্বা এক নারী পুলিশ সদস্য নিহত হওয়ার যে গুজব ছড়িয়েছিল, তার পেছনে ছিল হামলার শিকার ওই নারী কনস্টেবলকে বাঁচানোর একটি ঘটনা।

ওই সময় এনায়েতপুর থানায় তিনজন অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। তবে হামলার শিকার ওই নারী কনস্টেবল অন্তঃসত্ত্বা ছিলেন না। হামলাকারীদের হাত থেকে তাকে রক্ষা করতে এক পুলিশ সহকর্মী তাকে অন্তঃসত্ত্বা বলে পরিচয় দিয়েছিলেন।

বিবিসিকে ওই নারী কনস্টেবল বলেন, “পেটে ব্যথা থাকতে পারছিলাম না। সেজন্য পুলিশের একটা ভাইয়া বলছিল, ওর পেটে বাচ্চা আছে। ওইখানে যখন ভাইয়া বলছিল যে ওর পেটে বাচ্চা, তারা আমাকে বাঁচানোর জন্য বাইরের কয়েকটা ছেলে আমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তিন-চারটা ছেলে। আসে তারা শুধু বলতেছিল, তাকে মেরো না, তার পেটে বাচ্চা আছে।”

তিনি আরও জানান, হামলাকারীদের মারধরের পর তাকে মৃত মনে করা হয়েছিল। পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে যান। তার ভাষ্য অনুযায়ী, তাকে বাঁচানোর জন্য অন্তঃসত্ত্বা বলে পরিচয় দেওয়ার ঘটনাটি থেকেই গুজবের সূত্রপাত হয়ে থাকতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রশাসনকে রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

প্রশাসনকে রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্