ঢাকা | বঙ্গাব্দ

ঈদের দিন বৃষ্টি হবে কি না জানালো আবহাওয়া অফিস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
ঈদের দিন বৃষ্টি হবে কি না জানালো আবহাওয়া অফিস ছবির ক্যাপশন:
ad728
শেষ হওয়ার পথে রমজান মাস। দুদিন পরই ঈদুল ফিতর। এর মধ্যে দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। এই বৃষ্টি ঈদের দিনেও থাকবে কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আজ বৃহস্পতিবারও ঢাকাসহ ছয় বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে।  এই ঝড়বৃষ্টি থেমে থেমে আগামী রবিবার পর্যন্ত থাকতে পারে দেশের বিভিন্ন স্থানে। আর ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আগামী শনিবার। তাই পূর্বাভাস অনুযায়ী ঈদের দিনেও বৃষ্টি হতে পারে বলা হয়েছে। তবে এই বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে, একটানা নয়। এখন মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ওই দিনও ঢাকা বিভাগসহ দেশের পাঁচ বিভাগের কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদেরা।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি