ঢাকা | বঙ্গাব্দ

ভারতের কারাগারে মৃত্যু, ৩৮ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
ভারতের কারাগারে মৃত্যু, ৩৮ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ ছবির ক্যাপশন:
ad728
অবৈধভাবে ভারতে গিয়ে কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করা খাইরুজ্জামাল (৪২)-এর মরদেহ ৩৮ দিন পর দেশে ফিরেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে চেংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। খাইরুজ্জামাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল্লার ছেলে। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর পর মরদেহ দেশে ফেরাতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। টানা ৩৮ দিনের প্রচেষ্টার পর কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইবনে সিদ্দীক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই নিজ গ্রাম কালুডাঙায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুদ্নি নাবিকদের আশ্রয় দিল

যুদ্নি নাবিকদের আশ্রয় দিল