ঢাকা | বঙ্গাব্দ

ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে মানুন ৫ নিয়ম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে মানুন ৫ নিয়ম ছবির ক্যাপশন:
ad728

অনেকেই অল্প চার্জ কমলে বা ব্যাটারি একেবারে ০% হয়ে গেলে তবেই চার্জে বসান। আবার কেউ কেউ ১০০% চার্জ না হওয়া পর্যন্ত ফোন চার্জে রেখে দেন। এসব অভ্যাস দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে হলে ২০% চার্জ থাকতেই চার্জ দেওয়া উচিত এবং ৮০-৯০% পর্যন্ত চার্জ করা ভালো। এতে ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকবে।

যাদের ফোনে ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাদের জন্য ০% থেকে চার্জ শুরু করা ক্ষতিকর হতে পারে। কারণ এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়। আবার ৮০% চার্জের পর ফোনের চার্জিং স্পিড কমতে থাকে, যা ব্যাটারির উপর চাপ ফেলে।

অনেকেই মনে করেন, ফোন ১০০% চার্জ হয়ে গেলে ওভারচার্জিং হয়, যা ক্ষতিকর। তবে আজকাল স্মার্টফোনে বিল্ট-ইন সুরক্ষা ফিচার থাকে, যা চার্জ সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ করে দেয়। তবুও, ব্যাটারির দীর্ঘায়ু বাড়াতে ১০০% চার্জ না করাই ভালো।

যদি দীর্ঘ সময় ফোন ব্যবহার না করার পরিকল্পনা থাকে, তাহলে ফোনকে ৫০% চার্জ দিয়ে সংরক্ষণ করুন। অ্যাপলের পরামর্শ অনুযায়ী, প্রতি ৬ মাস অন্তত একবার ফোন চালু করা এবং ব্যাটারিকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা ভালো।

সঠিক চার্জিংয়ের উপায় ১. ২০% চার্জ থাকলে চার্জে বসান। ২. ৮০-৯০% পর্যন্ত চার্জ করুন, ১০০% না করাই ভালো। ৩. ০% চার্জ হয়ে গেলে ফোন বন্ধ করে দিন এবং যত দ্রুত সম্ভব চার্জ দিন। ৪. দীর্ঘ সময় ফোন বন্ধ থাকলে ৫০% চার্জ দিয়ে সংরক্ষণ করুন। ৫. ফাস্ট চার্জিং ফোনের ক্ষেত্রে অতিরিক্ত গরম হওয়া থেকে বিরত থাকুন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের শক্তির উৎস নামাজ: মোজতবা খামেনি

ইরানের শক্তির উৎস নামাজ: মোজতবা খামেনি