ঢাকা | বঙ্গাব্দ

এক মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি, আহত ৬৬৪

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
এক মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি, আহত ৬৬৪ ছবির ক্যাপশন:
ad728

আরএসএফের প্রতিবেদন অনুযায়ী, আগস্টে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৬ জন, যা মোট নিহতের ৩৬ দশমিক ৫৯ শতাংশ। মোট দুর্ঘটনার ৩৫ দশমিক ৬৭ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এ সময়ে ১০২ জন পথচারী এবং যানবাহনের ৬৭ জন চালক ও সহকারী নিহত হয়েছেন।

এ ছাড়া সাতটি নৌ-দুর্ঘটনায় ছয়জন নিহত ও নয়জন আহত এবং ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক হিসাবে, বাসের যাত্রী ৩৭, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-লরি ও ড্রাম ট্রাকের ৫১, মাইক্রোবাস-প্রাইভেটকার-জিপের ১১ এবং থ্রি-হুইলারের ৭৮ জন নিহত হয়েছেন। স্থানীয়ভাবে তৈরি যানবাহনের ২১ এবং রিকশা-বাইসাইকেল আরোহী পাঁচজন নিহত হয়েছেন।

সড়কের ধরন অনুযায়ী, জাতীয় মহাসড়কে ১৬৩টি, আঞ্চলিক সড়কে ২১৭টি, গ্রামীণ সড়কে ৬২টি এবং শহরের সড়কে ৭১টি দুর্ঘটনা ঘটেছে। বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন। বরিশালে সবচেয়ে কম ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হন। জেলা হিসেবে বগুড়ায় সর্বোচ্চ ৩৭ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৩ জন, আহত ৫৪ জন।

আরএসএফের বিশ্লেষণে বলা হয়েছে, অধিকাংশ দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা, শারীরিক-মানসিক অসুস্থতা, নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতনের অভাব এবং মহাসড়কে স্বল্পগতির যান চলাচল দায়ী। পাশাপাশি তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি ও গণপরিবহন খাতে চাঁদাবাজিকেও কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সড়ক নিরাপত্তায় ১১ দফা সুপারিশ করেছে আরএসএফ। এর মধ্যে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএ-বিআরটিসি-ডিটিসিএর কাঠামোগত সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি বাধ্যতামূলক, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরি, চালকদের বেতন-কর্মঘণ্টা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং মহাসড়কে স্বল্পগতির যানবাহনের জন্য সার্ভিস রোড নির্মাণের কথা বলা হয়েছে।

এ ছাড়া রেলক্রসিংয়ে গেটকিপার নিয়োগ, জনসচেতনতায় বাজেট বরাদ্দ এবং সড়ক, রেল ও নৌপরিবহন সমন্বয়ে অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয় গঠনের সুপারিশ করেছে সংস্থাটি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ‘অতীব জরুরি’ বলেও উল্লেখ করেছে আরএসএফ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স