ঢাকা | বঙ্গাব্দ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশ: বিমানমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

ফাইল ছবি

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য প্রেস্টিজে ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন। বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট সরকার’ দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর একটি ভঙ্গুর এভিয়েশন খাত পেয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

এভিয়েশন খাতের উন্নয়নে প্রয়োজনীয় আইন ও অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে জানিয়ে তিনি বলেন, যে কাজগুলো করলে এভিয়েশন খাত এগিয়ে যাবে, সেগুলো দ্রুত করা হবে। মন্ত্রী আরও বলেন, এভিয়েশন খাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বেশি অপতথ্য ছড়ানো হচ্ছে। গণমাধ্যমকে এসব অপতথ্য এড়িয়ে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ডিসেম্বরে চালু হতে পারে। এর পূর্ণাঙ্গ কার্যক্রম আগামী বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হলে বছরে প্রায় ১ কোটি ২০ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শ

একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শ