প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিল ব্রেড ফাসমার। সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বেনেডিক্টে শিল ব্রেড ফাসমার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তার সঙ্গে টেলিনর গ্রুপের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। প্রতিনিধি দলের সদস্যরা আলোচনায় অংশ নেন। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে জানা গেছে।