সারাদেশে পুলিশ বাহিনীর বিদ্যমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সদস্যদের মতামত বিবেচনায় নিয়ে ঐতিহ্যবাহী ড্রেসের একটি অংশ ফিরিয়ে আনার বিষয়ে সরকার ভাবছে। সে ক্ষেত্রে মেট্রোপলিটন ও সারাদেশের পুলিশের জন্য আগের মতো উপরের শার্ট বহাল রাখা এবং প্যান্ট খাকি রঙের করার পরিকল্পনা রয়েছে।