প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ২২৭ বাংলাদেশি হজযাত্রী
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১২৩টি হজ ফ্লাইটে মোট ৪৮ হাজার ২২৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা পর্যন্ত মোট ১২৩টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।