যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর আবার নতুন করে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে তাদের মতে, এ সমঝোতার মাধ্যমে জ্বালানি সংগ্রহের উৎসে বৈচিত্র্য এলে তা বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে। অন্যদিকে, সমঝোতার নামে কোনো ধরনের চাপ সৃষ্টি হলে দেশের স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।