ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় সড়ক-মহাসড়কগুলো যেন এক একটি মরণফাঁদে পরিণত হয়েছে। ঈদের দিনসহ আগের আট দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই শতাধিক মানুষ। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে দ্রুতগতির মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাকসহ ঝুঁকিপূর্ণ যানবাহনের কারণে। সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও সড়কে প্রাণহানি থামানো যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।