সরকারি ক্রয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ। আগামী ১ জুলাই থেকে নতুন কোনো সরকারি টেন্ডার কাগজে-কলমে বা অফলাইন পদ্ধতিতে আহ্বান করা যাবে না। এর ফলে দেশের সরকারি ক্রয় কার্যক্রম পুরোপুরি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার আওতায় চলে আসবে।