ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন এবং কঠোর নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) প্রকাশিত এই নতুন নিয়মে ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট, ওয়েবফাইল আপলোড এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে প্রধান কিছু পরিবর্তন আনা হয়েছে।