জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ করার তথ্য নিশ্চিত করেছেন।