প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হবে। বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর দেওয়া ভাষণে বাজেট নিয়ে সমালোচনার জবাবে একথা বলেন।