প্রিন্ট এর তারিখঃ Aug 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
কাতারের সড়কে প্রাণ গেল পাঁচ প্রবাসীর
কাতারের আল শাহানিয়া শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আল শাহানিয়ার সামাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় এক ভারতীয় চালকও নিহত হয়েছেন।