জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে উপকূলীয় জনপদে। বাড়ছে লবণাক্ততা, হারিয়ে যাচ্ছে সবুজ। আর এতেই ঝুঁকির মুখে পড়ছে মানুষের জীবন ও জীবিকা। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের উদ্দেশ্যে দেশ-বিদেশ থেকে আসছে কোটি কোটি টাকার সহায়তা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেখানেও অনিয়মের অভিযোগ উঠেছে।