চাঁদাবাজির অভিযোগে আটককৃত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় পরিবারের জিম্মায় গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।