স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে বিদ্যমান আইন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। তাই আগামী কয়েক দিনের মধ্যেই সংসদে মাদকবিরোধী কঠোর আইন পাসের উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।