একদিকে চলছে ফিফা বিশ্বকাপ, অন্যদিকে পুড়ছে বিপুল বনাঞ্চল। যুক্তরাষ্ট্রের কলোরাডো-ইউটাহ সীমান্তে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিন দমকলকর্মী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৮ জুন) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।