পারিবারিক পরিচিতি :
একটা দেশের জন্য একজন মুস্তফা মনোয়ারই যথেষ্ট। ১৯৮৪ সালে বাংলাদেশের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে একটা এনিমেশন কোর্সে বক্তৃতা দেয়ার সময় কথাটা বলেছিলেন প্রখ্যাত কবি পূর্ণেন্দু পাত্রী। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল মধ্যমণি মুস্তফা মনোয়ার তাঁর বিভিন্নমুখী শিল্পকর্ম তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে।