জাতীয় নির্বাচনের ডামাডোলের ৪ মাস পেরিয়েছে। এবার স্থানীয় সরকার নির্বাচনের পালা। সেক্ষেত্রে প্রথমে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।