এক বছর পর নিজ দেশে ফিরলেন পুশ-ইনের শিকার ৪ ভারতীয় নাগরিক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে অবশেষে নিজ দেশে ফিরে গেছেন বিএসএফের পুশ-ইনের শিকার চার ভারতীয় নাগরিক। বুধবার (৮ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারা ভারতে ফিরে যান।