কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফায়েড পেজে প্রকাশিত এক শোকবার্তায় তিনি মরহুম শেখ হামাদকে একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন এবং তার নেতৃত্বে কাতারের অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরেন।