জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ নিহতের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি পুর্নব্যাক্ত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, গণহত্যায় জড়িত সবাইকে চিহ্নিত করা হবে, যত শক্তিশালীই হোক নিশ্চিত করা হবে বিচার। বুধবার (১৫ জুলাই) রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের গণকবর পরিদর্শন শেষে আমিনুল ইসলাম বলেন, প্রকৃত শহীদের সংখ্যা জাতিসংঘ ঘোষিত শহীদের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে।