
ফাইল ছবি
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ন্যাশনাল বার্ণ ইনিস্টিটিউটে মাইলস্টোন ট্যাজেডির স্মরণ সভায় তিনি বলেন, সেদিন পুরো দেশ ও জাতি ছিলো ভারাক্রান্ত। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। ভয়াবহ অভিজ্ঞতার পরও ক্ষতিগ্রস্তরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা অনুসরনীয়।
ডা. জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির ধকল কাটিয়ে উঠতে যারা কাজ করছেন তাদের জাতি সব সময় স্মরণ করবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন যেকোনও জাতীয় দুর্যোগে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। বিদেশীরাও দেশীয় চিকিৎসকদের ভুঁয়সী প্রশংসা করেছেন।
স্বাস্থ্যপ্রতিমন্ত্রী বলেন, মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার দরকার হলে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।