
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবেনা, মিথ্যা ও অপতথ্য রোধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি মিথ্যা ও অপতথ্য ছড়ানো ব্যক্তিদের কঠোর হঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, অপতথ্য ও সাইবার বুলিং রোধে জনস্বার্থ বিবেচনায় তথ্য মন্ত্রণালয়ের অধীনে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে দীর্ঘ দিনের ফ্যাসিস্ট সমর্থিত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আর বিএনপি গণতান্ত্রিক সরকার দাবি করে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক সরকার কখনো কোনো অন্যায়-নিপীড়নকে সমর্থন করেনা তবে সরকারের কোনো ভুল থাকলে আইনের মাঝে থেকে যেকোনো সমালোচনা করা যাবে। এসময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা সরকারের পক্ষ থেকে স্থানান্তর করা হচ্ছে