
যেখানে একটি ভিডিওতে মেসিকে রেফারির বিরুদ্ধে কথা বলতে শোনা যাচ্ছে। তিনি বলছেন নো ফেয়ার, রেফারি নো ফেয়ার, জালিম জালিম, ইনজাস্টিস এমন ধরনের কথা।
কিন্তু এই ভিডিওটি আসল ভিডিও নয়। মেসি এ ধরনের কোনো কথা বলেননি। তবে ওই অডিওটা মেসির না হলেও বক্তব্য এই বিশ্বকাপেই দিয়েছেন- মিশরের তারকা ফুটবলার মোস্তফা জিকো।
গত ৭ জুলাই রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল মিশর। ওই ম্যাচের প্রায় ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মোহাম্মদ সালাহরা। কিন্তু মেসিদের অসাধারণ কামব্যাকে শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা।
ওই ম্যাচে মিশরের দ্বিতীয় গোলটি করেন মোস্তফা জিকো। তিনি আরও একটি গোল করেন, যেটা রেফারির ভিআর সিদ্ধান্তে বাতিল হয়। ম্যাচ শেষে পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোস্তফা জিকো সাংবাদিকদের কাছে ওই মন্তব্যটি করেন।
ওই ম্যাচে মিশরের জিকো দাবি করেন- ম্যাচটি পাতানো এবং রেফারি পক্ষপাতিত্ব করেছেন। যদিও পরে ফিফা ও রেফারিদের পক্ষ থেকে এসব দাবি নাকচ করে দেওয়া হয়।
ওই ম্যাচে জিকোর এই বক্তব্যর অডিওটা মেসির বক্তব্য এর সাথে এডিট করে এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে নতুন ছড়িয়ে পড়া ভিডিওটা তৈরি করা হয়েছে। মূলত ফাইনালে আর্জেন্টিনার হারের পর নানাভাবে সামাজিক মাধ্যমে ট্রল করছে ব্রাজিল, পর্তুগাল, জার্মানিসহ অন্যান্য দলের ভক্তরা।