
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সালাহউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
জানা গেছে, দুপুরে মোটরসাইকেলযোগে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন সালাহউদ্দিন। পথে আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বরে পৌঁছালে চট্টগ্রামমুখী সিমেন্টবাহী একটি ট্রাক ও অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগের একটি পিকআপের মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।