
রবিবার (২৬ জুলাই) এসডো কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সারাদেশের ২৭৬০ জন ভোক্তার ওপর জরিপ চালানোর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কেপি ব্যবহার করে এই বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছে তারা।
গবেষণা প্রতিবেদনে জানানো হয়, পরীক্ষা করা টুথপেস্টগুলোর মধ্যে বাংলাদেশে উৎপাদিত ২৫টির ২২টিতে, ভারতে উৎপাদিত ৫টির ১টিতে থাইল্যান্ডে উৎপাদিত ২টির ১টিতে এবং ভিয়েতনামের ২টির ২টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের ৪টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
প্রতি ১০০ গ্রাম টুথপেস্ট পরীক্ষা করে গবেষণা ফলাফলে জানানো হয়, মেডিপ্লাস ফ্লুরিড জেলে ৩২০টি ক্লোজ আপ রেড হট-এ ১৬০টি ক্লোজ আপ মেন্থল ফ্রেশ-এ ১৬০টি সিগনাল গ্রিন টি-তে ১২০টি পেপসোডেন্ট এডভান্স সল্ট-এ ১০০টি হিমালায়া কমপ্লিট কেয়ার-এ ১০০টি এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে
এছাড়া পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট ৬০টি হোয়াইট প্লাস রেড ৬০টি হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল ৬০টি সিগন্যাল হোয়াইটেনিং ৬০টি ও মেডিপ্লাস টিজিপি ফর্মুলা টুথপেস্টে পাওয়া গেছে ৬০টি করে প্লাস্টিক কণা
এএম.পিএম. হার্বাল টুথপেস্ট ৪০টি মেডিপ্লাস ডিএস ৪০টি পেপসোডেন্ট জার্মিচেক+ ৪০টি ম্যাজিক হার্বাল ৪০টি মেসওয়াক ৪০টি ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে ৪০টি মাইক্রোপ্লাস্টিক কণা।
ডেন্টিন জেল টুথপেস্ট ২০টি ক্লোজ আপ লেমন সি সল্ট ২০টি ব্রাশ আপ হোয়াইটেনিং জেল ২০টি হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট ২০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে
শিশুদের জন্য তৈরি করা টুথপেস্টের মধ্যে কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি মেরিল বেবি অরেঞ্জে ৪০টি পেপসোডেন্ট কিডস ওরেঞ্জে ২০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে
পরীক্ষা করা ৩৪টির মধ্যে ৮টি টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এর মধ্যে দেশীয় ব্র্যান্ড জেনফ্রেশ প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি ভারতের প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার সেনসোডাইন ফ্রেশ জেল কোলগেট ম্যাক্সফ্রেশ কোলগেট অ্যাক্টিভ সল্ট ও থাইল্যান্ডের কুডুমু - অরেঞ্জে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।