
আর্জেন্টাইন রেডিও স্টেশন রেডিও মিত্রে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই বলেন, বিশ্বকাপ চলাকালীন ও ফাইনালের পর আর্জেন্টিনা দল এবং সমর্থকদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সমালোচনা তার ডানপন্থী সরকারের বিরুদ্ধে পরিচালিত একটি সুসংগঠিত প্রচারণার অংশ।
তার ভাষায়, ‘এটি এমন কিছু প্রগতিশীল গোষ্ঠীর কাজ, যারা স্বাধীনতার ধারণাকে সফল হতে দেখতে চায় না।’
মিলেই আরও দাবি করেন, এই প্রচারণায় সবচেয়ে বেশি অর্থায়ন করেছে লুলা ডা সিলভার সরকার। তার অভিযোগ, ব্রাজিল সরকার মোট অর্থায়নের প্রায় ২৫ শতাংশ বহন করেছে। পরে তিনি এই অভিযোগের সঙ্গে মেক্সিকো সরকার ও যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টিকেও যুক্ত করেন।